ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিবদের সঙ্গে বৈঠকের পর কর্মচারীদের কর্মসূচি একদিনের স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১০০ বার

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে আন্দোলনরত কর্মচারীদের দাবির বিষয়টি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন সচিবেরা। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সাতজন সচিবের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম বলেন, ‘বিষয়টি যেহেতু একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা কর্মসূচি অব্যাহত রাখব না। আগামীকাল বুধবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

সভা সূত্র জানায়, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে একমত হয়েছেন বৈঠকে অংশ নেওয়া সচিবেরা। এ বিষয়ে তাঁরা মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেবেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমিসচিবকে দায়িত্ব দেওয়া হয়।

কর্মচারীদের আন্দোলনের মধ্যে গত রোববার সরকারি চাকরি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে সরকার। তার আগে গত শনিবার থেকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কর্মচারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিবদের সঙ্গে বৈঠকের পর কর্মচারীদের কর্মসূচি একদিনের স্থগিত

আপডেট টাইম : ০৫:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫