ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিবালয়ের গেইটে কঠোর নিরাপত্তা জোরদার, ঢুকতে পারেননি সাংবাদিকরাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৪০ বার

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ও।

আজ মঙ্গলবার ২৭ মে সকালে থেকে দেখা গেছে, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকাল থেকে গেটের সামনে অবস্থান করছে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।

সাংবাদিকরা সচিবালয়ের বাইরে প্রধান ফকের সামনে অবস্থান নিয়েছেন। কখন তারা সচিবালের ভেতরে প্রবেশ করবেন সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। এতে করে অনেক সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সচিবালয়ের ভিতরে চলমান আন্দোলন কাভার করার জন্য ঢুকতে পারছেন না। সচিবালয়েলয়ের ভেতরে কর্মচারীদের বিক্ষোভ মিছিল চালাচ্ছে ।

এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন কর্মকর্তা কর্মচারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিবালয়ের গেইটে কঠোর নিরাপত্তা জোরদার, ঢুকতে পারেননি সাংবাদিকরাও

আপডেট টাইম : ০১:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫