ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জাপান যাচ্ছেন ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৫৩ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মে ভোরে জাপান সফরে যাচ্ছেন। সেখানে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কিই ফোরাম’-এ অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাত সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

জাপানের রাজধানী টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নেবেন ড. ইউনূস। এ ছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, ইন্দো প্যাসিফিক সহায়তা ও বাণিজ্য-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে -বিজনেস টু বিজনেস (ব্যবসায় পর্যায়ে) দুটি, এনার্জি খাতে একটি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষ-বিডার সঙ্গে দুটি, বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সহায়তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

জানা গেছে, বাংলাদেশে আগামী ২ জুন ২৫-২৬ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা হবে। আগামী বাজেটের জন্য জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।এ ছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জাপান যাচ্ছেন ড. ইউনূস

আপডেট টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫