ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ঈদযাত্রা আজ মিলছে ৪ জুনের ট্রেনের টিকিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১১৭ বার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার ঈদযাত্রার পঞ্চম দিনের অর্থাৎ ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসেবায় সুবিধা নিশ্চিতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বাংলাদেশ রেলওয়ের ঈদ-সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিটই ঈদযাত্রার জন্য নির্ধারিত সময় অনুযায়ী বিক্রি হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে। আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। এরপর ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ঈদযাত্রা আজ মিলছে ৪ জুনের ট্রেনের টিকিট

আপডেট টাইম : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫