ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

চীনের সঙ্গে কৌশলগত, ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
  • ৩৩২ বার

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দু’ দিনের সফরের প্রথম দিনেই দু’দেশের মধ্যে ২৬টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে৷ চীনা প্রেসিডেন্টের এ সফর কি বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে? দু’দিনের বাংলাদেশ সফরের প্রথমদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শি জিনপিং৷ বৈঠকের পর দু’দেশের মধ্যে ২৬টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়৷ চুক্তিগুলোর মধ্যে ১২টি ঋণ চুক্তি এবং এবং বাকিগুলো সহযোগিতামূলক৷

পরাষ্ট্রসচিব এম শহীদুল হক জানান, চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে৷” অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,‘‘আমরা আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের মধ্য দিয়ে আরো এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছি৷”

চুক্তি সইয়ের পর এক ব্রিফিংয়ে শহীদুল হক আরো বলেন, ‘‘দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে পারষ্পারিক সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে৷ আমাদের সম্পর্ক এখন কৌশলগত সম্পর্কে পরিণত হয়েছে৷ এখন দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে এবং এর ব্যাপ্তি বাড়বে৷”

দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝতো স্মারক সই হয়েছে- এই তথ্য জানিয়ে তিনি আরো বলেন, ‘‘এর মধ্য দিয়ে ওয়ান বেল্ট-ওয়ান রোড উদ্যোগ, অবকাঠামো, সড়ক, রেল, জলপথ, আইসিটি, তথ্য, মেরিটাইম সহযোগিতা ইত্যাদিসহ নতুন কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়েছে৷” এছাড়া চীন পাট এবং তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি৷

পররাষ্ট্র সচিব বলেন, ‘‘কৌশলগত সম্পর্কে উত্তীর্ণ হওয়ার ফলে বাংলাদেশ ও চীনের আর্থ-সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য বিষয়াদির ব্যাপ্তি আরও বাড়বে৷”

এদিকে গোড়া থেকেই যুক্তরাষ্ট্র ও ভারতসহ বৃহৎ শক্তিগুলো চীনের প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে৷ বিশেষ করে ভারত এই সফরকে কিভাবে নেবে তা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হয়, ভারত এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছে৷ আর ভারতওতো চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে৷” তিনি বলেন, ‘‘এই সফরে যা হচ্ছে তা হলো, কানেটিভিটি, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়নসহ সহযোগিতামূলক চুক্তি৷ এখানে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় আসছেনা৷ তাই ভারতের আপত্তির তেমন কোনো জায়গা নেই৷”

অধ্যাপক ইমতিয়াজ আরো বলেন, ‘‘আরেকটি বিষয় হলো, চীন বাংলাদেশকে অকাঠামো, প্রযুক্তি, বাণিজ্য , ঋণের ক্ষেত্রে যতটা সহায়তা করতে পারবে ততটা আর কেউ পারবেনা৷ আর এতে বাংলাদেশের মানুষের অবস্থার যদি উন্নতি হয়, তাদের ভোগ এবং ক্রয় ক্ষমতা যদি বাড়ে, তাতে ভারতেরও লাভ৷ বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক তাতে আস্থার জায়গা বেশ দৃঢ়৷ চীনের সঙ্গে বাংলাদেশ যেসব চুক্তি করছে তা ভারতের কাছে গোপন করবেনা বাংলাদেশ৷”

আর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা প্রসঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির ডয়চে ভেলেকে বলেন, ‘‘১৯৭১ সালের চীন আর এই চীন এক নয়৷ তাদের অবস্থানের পরিবর্তণ হয়েছে৷ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য দু:খ প্রকাশ করেছে৷ এখন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৷”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক৷ আর চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতার সম্পর্ক৷ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই৷ এখন চীন শুধু পাকিস্তানের বন্ধু নয় বাংলাদেশ ও ভারতেরও বন্ধু৷ বাংলাদেশ এখন তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে যে ভারসাম্যমূলক সম্পর্কের দিকে যাচ্ছে, তা পররাষ্ট্রনীতির ইতিবাচক দিক৷”

শাহরিয়ার কবির আরো বলেন, ‘‘২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনের পক্ষে ভারত ও রাশিয়ার সঙ্গে চীনও অবস্থান নিয়েছিল৷”

প্রসঙ্গত, গত ৩০ বছরে এটিই চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর৷ এর আগে ১৯৮৬ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট লি শিয়াননিয়ান ঢাকা সফর করেন৷ ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর যান৷ সেই সফরের সময়ে যৌথবিবৃতিতে বলা হয়, দু’দেশের অংশীদারিত্ব এবং সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে৷

শি জিনপিং দু’দিনের সফরে শুক্রবার কম্বোডিয়া থেকে ঢাকা আসেন৷ শনিবার তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন৷ -ডচভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

চীনের সঙ্গে কৌশলগত, ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক

আপডেট টাইম : ০৯:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬