ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১১৮ বার

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বুধবার (২২ মে) ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার বলেন, ‘নির্বাচন নিয়ে আমার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে মানবিক করিডর, বন্দর পরিচালনা, সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের বিষয়ে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে একটি নির্বাচিত সরকারের পক্ষ থেকে এবং তা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করেই যা কিছু করার, সেটিই হবে সঠিক পথ। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এমন কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয়।

‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর সহ্য করা হবে না।’

সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।

সামনে পবিত্র ঈদুল আজহা। মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারে সে বিষয়ে সহযোগিতা করতে বলেছেন সেনাবাহিনী প্রধান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান

আপডেট টাইম : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫