ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, যা বললেন জামায়াতের আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১০৯ বার

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের জনগণ।’

আজ শনিবার রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া একটি পোস্টে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান লেখেন, ‘মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দুই মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হলো। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মতো।’

ন্যায়বিচার নিশ্চিত হোক উল্লেখ করে জামায়াতে আমির বলেন, ‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ।’

আছিয়া হত্যাকাণ্ডের মতো মন্টু চন্দ্র দাসেরও বিচার চেয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির- যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, যা বললেন জামায়াতের আমির

আপডেট টাইম : ০৭:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫