ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১০০ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১১ মে)  রাত পৌনে ১০ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানান।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, এত কিছুর ভিড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গেছি।

তিনি বলেন, হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিল, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হচ্ছিল, খুনিরা যখন আবারও তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিল, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারও শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিল তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো। অতঃপর ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা‌।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

আপডেট টাইম : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫