ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৯৭ বার

অন্তর্বর্তী সরকারের স্বারাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাকিস্তান-ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকার কৃষদের মনে ভীতির কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারবেন।’

দিনাজপুরের বিরল উপজেলার মকলেসপুর গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে বোরো ধান ব্রি-৮৮ জাতের ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে। ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি সংশ্লিষ্টদের প্রচেষ্টার কারনে আমাদের ফসল সন্তোষজনক উৎপাদন হচ্ছে। গতবছর বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে আমাদের চাল আমাদানি করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভালো হওয়ায় আমাদানি করার প্রয়োজন হবে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহাপরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫