ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হাসনাতের ওপর হামলাকারীদের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১২২ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এরকম ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করেন। তাদের ভিসা এবং যাওয়া যেন সঠিক হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছেন। তারা আরও লোক নিতে চান। কারণ বাংলাদেশি কর্মীরা ইতালির ইকোনোমিতে ভূমিকা রাখছেন। পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে, কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হাসনাতের ওপর হামলাকারীদের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট টাইম : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫