ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সপ্তাহজুড়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২৮ বার

কয়েকদিন ধরেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টি কোথাও আবার  বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এই ধারা চলতি সপ্তাহেও অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, চলতি সপ্তাহে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সেইসঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আগামী বুধবার (৭ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে শনিবার দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার (৭ মে) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সপ্তাহজুড়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আপডেট টাইম : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫