ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক পরিকল্পনা বাস্তবায়নের গতি যেন হারিয়ে না যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১০৮ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া এখন আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই এই গতি যেন হারিয়ে না যায়।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে সম্প্রতি তার চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে পরবর্তী করণীয় নিয়ে উভয়ের আলোচনা হয়। বৈঠকে উভয়ে অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে আলোচনা থেকে বাস্তব প্রকল্পে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার বক্তব্যে একমত পোষণ করে বলেন, এটি আমরাও অগ্রাধিকার দিচ্ছি। চীন সফরে উচ্চপর্যায়ের আলোচনাগুলো হয়েছে, এবং আমরা চাই না আবার দুই-তিন বছর কেবল চুক্তি সইয়ের জন্য অপেক্ষা করতে হোক-আমরা দ্রুত বাস্তবায়নে যেতে চাই।

এর মধ্যে অন্যতম আলোচিত বিষয় ছিল মোংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, প্রস্তুতি চলছে এবং সম্পন্ন হলে জোনগুলো বাস্তবায়ন শুরু করার জন্য ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে।

উভয় পক্ষ চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে, চীনা পক্ষ আশ্বাস দিয়েছে এই বছরের জুনের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে।

চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন এবং নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণে বিনিয়োগকারীদের ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে আসবেন বলেও চীনা রাষ্ট্রদূত নিশ্চিত করেন।

এ সময় বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, আমরা খাতভিত্তিক সহযোগিতা জোরদার করতে চীনা বিনিয়োগকারীদের ওপর দৃষ্টি স্থির করে একটি ছোট বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবো। এই আলোচনা খাতভিত্তিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক পরিকল্পনা বাস্তবায়নের গতি যেন হারিয়ে না যায়

আপডেট টাইম : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫