ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সদ্যোজাতের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৫০ বার

সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের ঘরে এলো নতুন অতিথি।  তাদের ঘর আলোকিত করে এসেছে এক পুত্রসন্তান। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন খবরটি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

নিজের ও সদ্যোজাত ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’

এই খবর প্রকাশের পরই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন জহির-সাগরিকা দম্পতি। তাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, আকাশ চোপড়া ও আর পি সিংসহ আরও অনেকে।

২০১৭ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির ও সাগরিকা। ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাগরিকা ঘাটগে। ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হন তিনি। তবে অভিনয় জগতে তাকে পরে আর তাকে সেভাবে দেখা যায়নি।

২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে ‘রাশ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০১৫ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শো-এর নবম সিজনে অংশ নেন এবং ফাইনালেও জায়গা করে নেন। এছাড়া তিনি কিছু পাঞ্জাবি সিনেমা ও ওটিটি প্রকল্পেও কাজ করেছেন। সবশেষ তাকে দেখা গেছে ‘ফুটফেয়ারি’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সদ্যোজাতের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী

আপডেট টাইম : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫