ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদি আরবে ১৮ হাজার বিদেশি নাগরিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১২৮ বার

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য ১৮ হাজার ৬০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।গতকাল শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির ওপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে।

৩ থেকে ৯ এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযানের চালিয়ে ১৮ হাজার ৬৬৯ জন জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য। ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

তাছাড়া এক হাজার ৪৯৭ জনকে আটক হয়েছে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৭ শতাংশ ইয়েমেনি ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক। কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় ৫৯ জনকে আটক করেছে।

২৫ হাজার ৭৫৪ জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ২ হাজার ২৭৯ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ৮ হাজার ১২৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদি আরবে ১৮ হাজার বিদেশি নাগরিক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫