ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩৩১ বার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস নিয়ে নতুন বার্তা জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুই দিনের পূর্বাভাস : আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন বুধবার এই সম্ভাবনা বাড়বে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–একটি স্থানে। এসব স্থানে অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনের মধ্যে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে বুধবারে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

লঘুচাপ সংক্রান্ত তথ্য : আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ ও তাপমাত্রার কিছুটা পরিবর্তন হওয়ার পূর্বাভাস রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আপডেট টাইম : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫