ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১০১ বার

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন।

বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন।

চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশে রওনা দিতে পারেন। বলা যায়, ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন।

তিনি আরও বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে। সেক্ষেত্রেও দু-একদিন এদিক সেদিক হতে পারে। বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

এরপর ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওইদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৭ দিন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নেয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন। বর্তমানে তিনি সেখানেই আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন

আপডেট টাইম : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫