ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মব জাস্টিস পরিস্থিতি হলে এখন থেকে কঠোর হব :উপদেষ্টা মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১১৯ বার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এখন থেকে যেকোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনিই ‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের তিনি এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণকে জানাতে চাই, যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যে–ই হোন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হোন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ আলোচনা হয়েছে যে আইন অন্ধ, যে–ই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই অপরাধ করেন না কেন, যিনিই মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হোন, নিধার্মিক হোক, ধার্মিক হোন, যে–ই হোন কেন, তাঁকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সেখানে গ্রেপ্তার থেকে শুরু করে সেখানেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছি। মাহফুজ আলম বলেন, আগে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, মামলা হলে বা আমাদের জায়গা থেকে যদি ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যেকোনো জায়গায়,এখানে-ওখানে গিয়ে ডাকাতি, সম্পত্তি দখল বা যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা, অস্থিরতা, নৈরাজ্য তৈরি হয়েছে, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন,আজকের সভাটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে। আপনাদের মতো আমরা প্রত্যেকেই বিরক্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আরও অনেক কঠোর হতে হবে। আমাদের কঠোর হওয়ার সময় এসেছে। এখানে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মব জাস্টিস পরিস্থিতি হলে এখন থেকে কঠোর হব :উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট টাইম : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫