ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, যা লেখা আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।গতকাল মঙ্গলবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলবেন। বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি।

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ড. ইউনূসের উদ্বেগের প্রতি সহমত পোষণ করেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার কথাও বলেন গুতেরেস।

রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা (আসিয়ান) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান এবং রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় সেটা নিয়ে কাজ করার কথাও বলেন জাতিসংঘ মহাসচিব।

চিঠিতে রাখাইনের জনগণের জন্য মানবিক সহায়তা দিতে দেশটিতে কাজ করা সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথাও বলেন তিনি।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব আরও জানান, জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে, যার মধ্যে রয়েছে জরুরি ত্রাণ সরবরাহ, রাখাইন ও সমগ্র মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের নিরাপদ ও মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা।

আসিয়ান সম্মেলনের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব লেখেন, রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন নতুন করে দৃষ্টি আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদি সমাধানে ভূমিকা রাখবে। আসিয়ানের সদস্য দেশগুলোর পরামর্শের পর সম্মেলনের সিদ্ধান্ত ও পরিকল্পনার অপেক্ষায় আছেন তিনি।

এর আগে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, যা লেখা আছে

আপডেট টাইম : ০৬:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫