ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নতুন ছাত্রসংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের এই সংগঠনের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। বিকেল ৩টার দিকে ঘোষণা দেওয়ার কথা থাকলেও পদবঞ্চিতদের বিক্ষোভ ও হাতাহাতিতে তা পিছিয়ে যায়।

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। তাদের দাবি, জুলাই আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দে রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নতুন ছাত্রসংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ

আপডেট টাইম : ০৬:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫