ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৩ বার

স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’-এ সেøাগানকে ধারণ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বুধবার। সংগঠনটি জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে পরিচালিত হবে এবং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির লেজুড়বৃত্তি করবে না। নতুন সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসতে পারেন- এমন একাধিক নেতৃত্ব দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হতে পারেন গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই সংগঠনেও থাকছে শীর্ষ চার পদ- আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আব্দুল কাদের। কেন্দ্রীয় কমিটির সদস্য

সচিব হিসেবে আসতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।

এ ছাড়া কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হতে পারেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মোদাচ্ছির, আর ঢাবির মুখ্য সংগঠক হতে পারেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন রিফাত রশীদ এবং ঢাবি কমিটির যুগ্ম সদস্য হিসেবে দায়িত্ব নিতে পারেন আলামিন সরকার।

সংগঠনের লক্ষ্য ও কাঠামো সম্পর্কে আব্দুল কাদের জানান, এই ছাত্র সংগঠন কোনো লেজুড়বৃত্তিক সংগঠন হবে না। এর সঙ্গে কোনো মাদার সংগঠনের সম্পর্ক থাকবে না। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ‘বটম টু টপ’ পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনের আর্থিক কার্যক্রম অভ্যন্তরীণ চাঁদার মাধ্যমে পরিচালিত হবে। বয়সসীমা সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যদের বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আর বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোর ক্ষেত্রে সদস্য হতে পারবে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত। অর্থাৎ এটি শুধু শিক্ষার্থীদের সংগঠন হবে। সংগঠনের মূল ভিত্তি হবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা। এই চেতনা ধারণ করে শিক্ষাঙ্গনে কাজ করা হবে।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ

আপডেট টাইম : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫