ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৬ বার

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়ে নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা ২৯ মিলিয়ন ডলার নিয়ে তদন্ত করা হবে কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে অর্থ এলে এবং তা সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। আপত্তি থাকার বিষয় নেই। কী উদ্দেশে এই অর্থ খরচ হয়েছে তা দেখার বিষয়। খারাপ উদ্দেশে হলে সেটা দেখা হবে। এনজিও ব্যুরো যদি কোনো সমস্যা পায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আগামী জুনে বাজেট পাস হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী জুনেই বাজেট হবে। তার আগে স্টেকহোল্ডার ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবে। অন্তর্বর্তী সরকারও অনেকক্ষেত্রে করেছে।’

তিনি বলেন, ‘আসছে বাজেটে যারা ট্যাক্স দেয় তাদের ওপর চাপ নয়, যারা দেয় না তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রমজানে কোনোভাবে যেন দাম না বাড়ে, সে চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫