ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পান্ডিয়ার ঘড়ির দাম ৯ কোটি ৬৭ লাখ!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার

চ্যাম্পিয়নস ট্রফিতে রীতিমতো উড়ছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। প্রতিবেশি দেশ বাংলাদেশের পর পাকিস্তানকেও হারিয়েছে তারা।

গতকাল দুবাইয়ে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে জয়ে বড় অবদান রেখেছেন হার্দিক পান্ডিয়াও। এই পেস অলরাউন্ডার প্রথমে বাবর আজমকে ফিরিয়ে ভেঙেছেন পাকিস্তানের উদ্বোধনী জুটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন সর্বোচ্চ ৬২ রান করা সৌদ শাকিলকে বিদায় করে। ফলে পাকিস্তানকে অল্পতে বেঁধে ফেলতে পেরেছে টিম ইন্ডিয়া।

যদিও অন্য আরেকটি কারণে আলোচনায় পান্ডিয়া। বোলিং করার সময়, বিশেষ উইকেট উদ্‌যাপনের সময় তার হাতে একটি ঘড়ি দেখা যায়, যা অনেকের নজরে এসেছে। নেট দুনিয়ার এ নিয়ে শোরগোলও চলছে। কারণ, ঘড়িটি খুবই দামি এবং দুর্লভ।

এ নিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পান্ডিয়া কাল যে ঘড়ি পরে বল করেছেন, সেটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিশা মিলের। আরএম ২৭-০২ মডেলের এই ঘড়ির দাম ৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৯ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বে এমন ঘড়ি মাত্র ৫০টি আছে।

মূলত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য নকশা করা হয়েছিল সবচেয়ে উন্নত প্রযুক্তির এই ঘড়ি। এটি বানানো হয়েছে গাড়ির চেসিস দিয়ে। গত বছরের নভেম্বরে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন নাদাল। ক্লে কোর্টের রাজা হওয়ায় তার ঘড়ির ফিতায় শোভা পেয়েছে ‘ক্লে কালার’।

ঘড়িতে কেসব্যান্ড এবং বেসপ্লেট একসঙ্গে জুড়ে তৈরি হয়েছে। এর ফলে দুটি উপাদান আলাদা করে রাখার দরকার হয়নি। বেসপ্লেট তৈরি করা হয়েছে গ্রেড-৫ টাইটেনিয়াম দিয়ে। ঘড়িতে নীলকান্তমণি স্ফটিকের সঙ্গে কার্বন ফাইবারের সংমিশ্রণও আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পান্ডিয়ার ঘড়ির দাম ৯ কোটি ৬৭ লাখ!

আপডেট টাইম : ০৭:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫