ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রায় পুলিশের বাধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০১ বার

সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়াসহ কয়েকটি কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করছিলেন একদল নারী শিক্ষার্থী।তবে তাদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে এক ব্যনারে পদযাত্রা করতে জড়ো হন নারী শিক্ষার্থীরা।

শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে দুপুর আড়াইটার দিকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর হয়ে বিকেল ৩টার দিকে শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ আটকে দেয়।

পদযাত্রায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে ভূমিকা রেখেছেন। অথচ এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্ট্রার পদত্যাগ করা উচিত।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী সীমা আক্তার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আমরা ধিক্কার জানাই। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আমাদের শত্রু কে, আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিলেন। তারা তো স্বীকৃতি পেলেনই না, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই। ফ্যাসিস্টদের কথা বলে দায়সারা কথা বলবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি বহিস্কৃত ছাত্রী সুমাইয়া শিকদার বলেন, ‘বাংলাদেশে সর্বত্র নারীদের অনিরাপদ দেখা যাচ্ছে। অথচ তাদের বিশাল একটি সংখ্যা আন্দোলনে অংশ নিয়েছিল। তারা ছাত্রদের সামনে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে পারছেন না। চারপাশে অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে। অতি শিগগিরই ব্যবস্থা নিন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে নতুন একজনকে নিয়ে আসুন।’

শিক্ষা ভবনের সামনে পুলিশের আটকে দেওয়া পদযাত্রা থেকে এই নারী ছাত্রী বলেন, ‘যেই দেশে নারীদের নিরাপত্তা নেই, সেখানে কোনো সংস্কার হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে না দিলে আন্দোলন। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রায় পুলিশের বাধা

আপডেট টাইম : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫