ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৬ বার

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমর্থকেরা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে লুট করা অর্থ ব্যবহার করছে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বসুন্ধরায় নিজ বাসভবনে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমি তাদের ঘুম হারাম করে দেব, তারা কোথাও নিরাপদ স্থান পাবে না।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অভিযান “ডেভিল হান্ট” চলবে, এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না।’

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করেন, তবে মাঠপর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবিতে আন্দোলনে নেমেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মূলত এ ঘটনার পরই বিক্ষোভ ছড়িয়ে পরে। পদত্যাগের দাবি জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ঘটনার প্রেক্ষিতে মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জোর দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫