ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৫ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন।

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি।

মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই, আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’

তিনি আরও লেখেন, ‘হাসিনার পতন একদিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ, ২০২৪ সালে ৫ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন। কৃতিত্ব সবার: ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা।’

নিজের দলের অবস্থান নিয়ে ফখরুল লেখেন, ‘আমরা, বিএনপির নেতাকর্মীরা, সবসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকব।

চলুন, আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন, আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ! বাংলাদেশ জিন্দাবাদ!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫