ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ-ভারত ম্যাচের লোগোতে পাকিস্তানের নাম নেই, পিসিবি যা বলল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০০ বার

চ্যাম্পিয়নস ট্রফিতে এবারের আয়োজক পাকিস্তান। যদিও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত সেদেশে খেলতে যায়নি। দুবাইয়ের মাঠে সবগুলো ম্যাচ খেলবে তারা। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছে তারা। দুবাইয়ে খেলা হলেও ম্যাচটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনেই হয়েছে। তবে ওই ম্যাচের সম্প্রচারের সময় লোগোর নিচে ‘পাকিস্তান’ লেখা ছিল না।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে চিঠি দিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। বোর্ডটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি এই ঘটনায় তাদের ভুল স্বীকার করেছে এবং আশ্বস্ত করেছে যে দুবাইয়ের সকল ম্যাচে পাকিস্তানের নামসহ তিন লাইনের লোগো ব্যবহার করবে। পাকিস্তানের যেই ম্যাচগুলো আয়োজিত হচ্ছে সেখানে একই সম্প্রচার গ্রাফিক দেখানো হয়েছে।

পিসিবি সূত্র জানায়, ‘হ্যাঁ এটা নিশ্চিত যে পিসিবি আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি পিসিবিকে আশ্বস্ত করেছে যে তারা দুবাইয়ের সকল ম্যাচে পাকিস্তানের নামসহ তিন লাইনের অনুভূমিক লোগো ব্যবহার করবে। এরকম সম্প্রচার লোগো ১৯ এবং ২১ ফেব্রুয়ারি করাচির ম্যাচে ব্যবহৃত হয়েছিল।’

জানা গেছে, আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে যে পুরো ব্যাপারটি একটি কারিগরি ত্রুটি। প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় সম্প্রচারের উপরের বাম কোণে লোগোতে কেবল ইভেন্টের নাম ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ লেখা ছিল। কিন্তু আয়োজক দেশ পাকিস্তানের নাম সেখানে ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলাদেশ-ভারত ম্যাচের লোগোতে পাকিস্তানের নাম নেই, পিসিবি যা বলল

আপডেট টাইম : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫