ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আতশবাজি ফেটে ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯০ বার

ভারতের ফুটবল মাঠে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। হঠাৎ আতশবাজি ফেটে অন্তত ৩০ জন দর্শক আহত হয়েছেন।

কেরালার মালাপ্পুরমের ফুটবল মাঠে সোমবার ঘটনাটি ঘটে। পরে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মালাপ্পুরমের ওই মাঠে ফুটবল ম্যাচ শুরুর আগে আতশবাজি ফাটানো হয়। কিন্তু আচমকাই সেসব ফেটে গিয়ে গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়ে আগুনের ফুলকি। আর তাতেই ঘটে বিপত্তি। রীতিমতো হুলস্থুল পড়ে যায়। প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক-ওদিক ছুটতে থাকেন দর্শকরা।

পুলিশের দাবি, অন্তত ৩০ জন ঘটনায় আহত হন। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানানো হয়েছে।

এদিকে গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই খেলার মাঠে সাধারণত আতশবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই মাঠে তার আদৌ অনুমতি ছিল নাকি কেউ নিরাপত্তারক্ষীদের আড়ালেই এই কাণ্ড ঘটিয়েছেন কি না, তারও তদন্ত শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আতশবাজি ফেটে ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩০

আপডেট টাইম : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫