ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার

গুম, আয়নাঘর এগুলো শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা। শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন পালন করতেন।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘দেশের প্রশাসন-পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিল হাসিনা।’

তিনি বলেন, ‘নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি। বুড়ো লিডারশিপ পারেনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু এই তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। তাই আমাদের তরুণদের উজ্জীবিত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে।’

মাহফুজ আলম বলেন ‘মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিতের চেষ্টা করছি।’

এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

আপডেট টাইম : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫