ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জলকামানের পর কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১১ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারীরা।

সচিবালয়মুখী রাস্তায় তাদের আটকে দিয়ে আজ রবিবার বিকেল ৪টার দিকে জলকামান ছোড়ে পুলিশ। পরে কাঁদানে গ্যাস নিক ও লাঠিপেটা করে তাদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এর আগে আজ সকালে আন্দোলনকারীরা রাজধারীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন। বেলা ৩টার দিকে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। তবে বিকেল পৌনে ৫টা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইব্রাহীম খলিল নামের আন্দোলনকারীদের একজন সংবাদমাধ্যমকে বলেন, তারা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার পর্যন্ত যাবেন। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে আবার অবস্থান কর্মসূচি করবেন।

প্রক্ষদর্শীরা বলছেন, সড়ক থেকে উঠে না যাওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছেন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এখনো হাইকোর্ট এলাকায় অবস্থান করছেন আন্দোলনকারীদের অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জলকামানের পর কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

আপডেট টাইম : ০৬:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫