ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

তাহেরীর আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯১ বার

কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়িতে আগামী শুক্রবার, ২১ ফেব্রুয়ারি তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং একই সঙ্গে একটি সমাবেশের ঘোষণা দেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালান। এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করেন। এ উভয় পক্ষের হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

এ হামলা প্রসঙ্গে মিছিলকারী একজন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করেন। আমরা এর বিচার চাই।’

মাহফিলের আয়োজকরা জানান, মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে আসছে- এই খবর পেয়ে ওই এলাকার নারী-পুরুষ মিলে মিছিলের লোকজনদের বাধা দেন। এ সময় তাদের হামলায় মিছিলকারীদের বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

তাহেরীর আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১০:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫