ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ডেভিল হান্টে ছোট-বড় সব শয়তান ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯ বার

অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার দুপুরে রাজশাহী জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে বড় শয়তান সবাই ধরা পড়বে। কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন দেশ ডেভিলমুক্ত না হবে। তবে, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দেব দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয় সে বিষয় নিয়েও কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। ’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।’

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁঞা, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ডেভিল হান্টে ছোট-বড় সব শয়তান ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫