ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৬ বার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ১১৯ কর্মকর্তাকে সচিব পদে ভুতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে তাদের পদোন্নতির বিষয়টি জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।এসব কর্মকর্তাদের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ তারা পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭/৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার ইতোপূর্বে জারিকরা পিআরএল/এলপিআর আদেশ বাতিল করা হলো। বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা

আপডেট টাইম : ০৬:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫