ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ বার

চব্বিশের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন।’

ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।’

শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার ও গুমের জননী উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা এখনো ড. ইউনূসকে জঙ্গি লিডার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে যে, জুলাই-আগস্টের ঘটনা গণঅভ্যুত্থান নয়। ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় আছে।’ এ ক্ষেত্রে গ্রাফিতি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন শফিকুল আলম।

ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।’

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ‘ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ এ সময় সমালোচনা করলেও তার দল সরকারকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

আপডেট টাইম : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫