ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৭ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণ আওয়ামী লীগ ও আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করায় তারা আর আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। তবে বিএনপির নতুন এ অবস্থান নিয়ে এরইমধ্যে আলোচনার ঝড় উঠেছে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন সালাহউদ্দিন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান, ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না-এই আওয়াজ আমরা উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানে বিধান সংযুক্ত আছে, সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন। কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, মানবতাবিরোধী অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে- সেই বিচারে হয়তোবা অবজারবেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে। সেটা অত্যন্ত দুর্বল অবজারবেশন। তখনও আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) প্রশাসনিক আদেশ দিতে হবে, আইন প্রণয়ন করতে হবে সেই অবজারবেশনের নিরিখে। কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হোন বিচারের জন্য- বাংলাদেশের মানুষ চায়, দেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি একদম নির্মূল হয়ে যাক- সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন। বিচার বিভাগের সংস্কারের রিপোর্টে সেই বিষয়গুলো আসবে কিনা- জানি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আওয়ামী লীগ নিয়ে বিএনপির নতুন অবস্থান

আপডেট টাইম : ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫