ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৩ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করেন। পরে তারা আগুন দেয়।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একদল যুবক ভোলার বাংলা স্কুল মোড়ে থেকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই’দিতে থাকে। পরে তারা তোফায়েল আহমদের বাসভবনটিতে আগুন ধড়িয়ে দেয়। এ সময় ঘরে থাকা আসবাপত্র বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

এর পূর্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাত ৯টার দিকে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা ওই এলাকার কাউকে ঘর থেকে বেড় হতে দেখা যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদেরও তেমন উপস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভোলায় তোফায়েল আহমেদের বাসভবনে আগুন

আপডেট টাইম : ১১:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫