ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ বার

প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। স্থায়ী বেতন কমিশন গঠন করে এটি কার্যকরের কথা বলা হয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমন সুপারিশ করেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর মূল বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ জন্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করা হয়েছে।

১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় ছাড়লে সরকারি কর্মচারীদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। এ ছাড়া বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়। আর ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করে কমিশন।

ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনসহ পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সরকারি কর্মচারীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ

আপডেট টাইম : ০৭:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫