ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৯ বার

দেশে বিদ্যমান ৪৩টি মন্ত্রণালয়কে কমিয়ে ২৫টি ও বিদ্যমান ৬১টি বিভাগকে কমিয়ে ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ জন্য মন্ত্রণালয়গুলোকে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদনের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে। আজ বুধবার দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী কমিশন সদস্যদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় এবং ৬১টি বিভাগ রয়েছে। মন্ত্রণালয়গুলোকে যুক্তিসংগতভাবে কমিয়ে কমিশন সরকারের সব মন্ত্রণালয়গুলোকে মোট ২৫টি মন্ত্রণালয় ও ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করছে। একইসঙ্গে, কমিশন সব মন্ত্রণালয়কে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ করছে। বিধিবদ্ধ প্রশাসন; অর্থ, শিল্প ও বাণিজ্য, ভৌত অবকাঠামো ও যোগাযোগ; কৃষি ও পরিবেশ; মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন-মন্ত্রণালয়গুলোকে এ পাঁচটি গুচ্ছে বিভক্তের সুপারিশ করা হয়েছে।

‘জনমুখী প্রশাসনের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পুনর্গঠন’ শিরোনামে মন্ত্রণালয়ের সংখ্যা পুনর্বিন্যাসকরণ, মন্ত্রণালয়গুলোকে কয়েকটি গুচ্ছে সংগঠিতকরণ, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের জনবল কাঠামো পুনর্বিন্যাস, বিভিন্ন সেক্টর করপোরেশনের পুনর্বিন্যাস, মন্ত্রণালয়ের নীতি ও পরিকল্পনা কোষ শক্তিশালীকরণ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শক্তিশালীকরণ, নিরীক্ষা ও হিসাব বিভাগ পৃথকীকরণ, রাজস্ব বোর্ডের নীতি ও বাস্তবায়ন পৃথকীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, নতুন প্রশাসনিক বিভাগ গঠন, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস একই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনায়ন, বিবাহ রেজিস্ট্রিকরণ কার্যক্রম বিকেন্দ্রীকরণ বিষয়গুলো আলোচনা করে স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশমালা দিয়েছে কমিশন‌।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশ

আপডেট টাইম : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫