ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২ বার

দেশে নতুন করে আরও প্রায় ৫০ লাখ ভোটার হচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অপরদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে।

মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, সর্বশেষ তিন বছর আগে যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হয়েছিল, তার চেয়ে এবার মৃত ভোটারের সংখ্যা কম। এটি কেন কম, তা এখনই বলা যাচ্ছে না। মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তাদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বলেন, চলতি বছর ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধন করার লক্ষ্য রয়েছে। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। আর নতুন ভোটারযোগ্য নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

নারী ভোটারের বিষয়ে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন, তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ

আপডেট টাইম : ০৬:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫