ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তাকে আশ্রয়, দুজন বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৯ বার

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

ওই দুই ডেপুটি রেজিস্ট্রার হলেন মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়. অভিযুক্ত মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকরিবিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপবিধিতে বর্ণিত ‘অসদাচরণ’র দায়ে ওই বিধিমালার ১২ (১) উপবিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ওই দুই ডেপুটি রেজিস্ট্রার সাময়িকভাবে বরখাস্তকালীন রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্যে, সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তাকে আশ্রয়, দুজন বরখাস্ত

আপডেট টাইম : ০৬:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫