ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চিকিৎসা সনদ ‘জালিয়াতি’ করে জামিন, কারাগারে আ’লীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১০ বার

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন বাচ্চু ওরফে ডাল বাচ্চুর বিরুদ্ধে চিকিৎসা সনদ জালিয়াতি করে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৩ জানুয়ারি) তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ফেনীর জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী। এসময় উচ্চ আদালতে জামিন লাভে জমা দেওয়া চিকিৎসা সনদ জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, জাফর হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাচ্চু উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিন পেতে তিনি হত্যাকাণ্ডের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সনদ উচ্চ আদালতে জমা দেন। পরে সোমবার ফেনী আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, আসামি চিকিৎসা সনদ জালিয়াতি করে জামিন নিয়েছিলেন। ফেনী আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে বিষয়টি ফেনী পুলিশ সুপারকে তদন্ত করে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চিকিৎসা সনদ ‘জালিয়াতি’ করে জামিন, কারাগারে আ’লীগ নেতা

আপডেট টাইম : ১২:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫