ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আ. লীগ আর চাই না, কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৩ বার

ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।কারাগার থেকে তিনি বলেছেন, শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়।’

স্ট্যাটাসে তিনি বলেন, ‘অনেক কিছু বলতে চাই, কিনতু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃ্ত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবেনা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

তবে জেল থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পোস্টের কমেন্টে অনেকে এমন প্রশ্ন তুলছেন। কেউ কেউ বলছেন, আইডি সম্ভবত হ্যাক হয়েছে।

গত ১৪ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে র‍্যাব গ্রেপ্তার করে। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

র‍্যাব ফারুক খানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শেখ হাসিনার আ. লীগ আর চাই না, কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস

আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫