ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শাওনকে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৭ বার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলমের সাম্প্রতিক ও পূর্ববর্তী ফেসবুক পোস্ট সামনে এনেছেন তিনি। যা নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যে শাওনকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম নিজেও।

আজ সোমবার বিকেলে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়রি পড়ছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আশি খুশি হই।’

বাংলাদেশে অনেক পাঠাক প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধুমাত্র মাও লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি। যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল। এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি।’

শফিকুল আলম বলেন, ‘সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। আশা করি আপনারা হতাশ হবেন না। একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শাওনকে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট টাইম : ০৬:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫