ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

ফ্যাসিবাদ উৎখাতে হাজারের বেশি তরুণ জীবন উৎসর্গ করেছেন : প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৯ বার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন। আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। আমরা (তরুণরা) কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব।

এটি খুব সহজ একটি কাজ।’প্রধান উপদেষ্টা বলেন, ‘হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় পদক্ষেপে কিভাবে আরো উন্নতি করা যায়।’

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন। আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন।

তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’জুলাই বিপ্লবকে ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, ‘আজ পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে এবং জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তিনি বিশ্বের ২৫টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

ফ্যাসিবাদ উৎখাতে হাজারের বেশি তরুণ জীবন উৎসর্গ করেছেন : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫