ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই ঐকমত্যে পৌঁছাতে চায় সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১২০ বার

শিগগিরই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সে অনুযায়ী, আগামী সপ্তাহেই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছে সরকার।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এ কথা জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর আশা করছে সরকার।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করতে চেয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি।

পরবর্তী সময়ে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিজেরাই জুলাই সনদ ঘোষণাপত্র তৈরির বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানালে এর জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। পরবর্তী সময়ে ১৬ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সংলাপের আয়োজন করেন। সেখানে বিভিন্ন দল তাদের মতামত ব্যক্ত করে।

পরবর্তীতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করে সরকার।

সেখানে বলা হয়, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহেই ঐকমত্যে পৌঁছাতে চায় সরকার

আপডেট টাইম : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫