ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মাশরাফির কাছে ভক্তের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
  • ৩৫৬ বার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের কাছে গিয়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এমন হারে হৃদয় ভেঙেছে অনেক টাইগার ভক্তের। যদিও তীরে এসে তরী ডোবার মতো ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। তবে বারবার জয়ের বন্দরে এসে নোঙর করতে না পারার কষ্টটা বোধহয় এক ভক্তকে ভালোভাবেই পোড়াল! তাইতো লাল-সবুজের কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজার বরাবর কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই ভক্ত।

‘বাংলাদেশ ক্রিকেট, দ্য টাইগার্স’ নামের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচের ছবির কমেন্টে নিজের এই মতামতভিত্তিক চিঠি লিখেছেন সাদিকুল সানি নামের এক টাইগার ভক্ত। ঢাকাটাইমসের পাঠকদের জন্য চিঠিটি তুলে ধরা হল-

বরাবর,
প্রিয় মাশরাফি ভাই,
প্রথমে আমার সালাম নিবেন। আমি জানি যে আপনি অনেক বড় মানের একজন খেলোয়াড়। তাই আপনি জানেনও অনেক বেশি। এ বিষয়ে আপনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু আপনার কিছু ডিসিশন আমার এ ছোট মাথায় কিছুতেই ঢুকে না। এইগুলো আমি আপনার কাছে প্রশ্ন আকারে তুলে ধরছি।

১.ভাই তাসকিন কে কি শুধু বোলার হিসাবে নিয়েছেন নাকি অলরাউন্ডার হিসাবে?

২.যদি বোলার হিসাবে নিয়ে থাকেন তাহলে ১০ ওভারের স্পেল না করিয়ে প্রত্যেক ম্যাচে ৫ বা ৬ ওভার করান কেন?

৩.সাকিব ভাই এর মত একজন বাঁ হাতি স্পিনার থাকার পরও আরেকজন বাঁহাতি স্পিনার নেয়ার মানে কি?

৪.মোশাররফ এর জায়গায় নাসির কে নিলে কি হবে? উত্তরটা আমি দেই: একটা ব্যাটিং বাড়বে, একটা বোলারও বাড়বে। আর ফিল্ডিংয়ে অন্যতম একটা সেরা ফিল্ডার পাবেন। নাসির খেললে ইকুয়েশনটা এমন হয় যে ৭টা বোলার আর ৮টা ব্যাটিং। কিভাবে দেখেন, আপনি(ম্যাশ), তাসকিন, শফিউল, সাকিব, মাহমুদউল্লাহ, সৈকত, নাসির।

৬.বর্তমান সময়ে সব দল সর্বনিম্ন ৮টা ব্যাটসম্যান নিয়ে খেলে। ইংল্যান্ড তো গতকালকে আবার ৯টা নিয়ে খেলছে। তো বাংলাদেশ কেনো ৭টা ব্যাটিং নিয়ে খেলে?

৭.বর্তমান জাতীয় দলে দুই জন খেলোয়াড় আছেন যারা ভালো ফিনিশিং দিতে পারেন। মানে প্রয়োজনে ৬ মারতে পারেন। মাহমুদউল্লাহ আর সাব্বির। দুইজন কেনো টপ-অর্ডারে নামাচ্ছেন। তো ফিনিশিং দিবে কে? পিচ্চি মোসাদ্দেক না আপনি? আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি বিনীত ভাবে ক্ষমা প্রার্থী।

ইতি
বাংলাদেশ দলের একজন ভক্ত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মাশরাফির কাছে ভক্তের চিঠি

আপডেট টাইম : ১২:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬