ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রেলের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে ২ ঘণ্টার বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৫৫ বার

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তবে বৈঠকে কর্মবিরতি থেকে সরে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সেখান থেকে বেরিয়ে যান।

রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।’

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে করে বন্ধ রয়েছে দেশের ট্রেন চলাচল। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রেলের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে ২ ঘণ্টার বৈঠক

আপডেট টাইম : ০৬:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫