ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি: উপদেষ্টা রিজওয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এখন দেশ গড়ার সময়, এখন দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি। এটা কারও জন্য শুভকর নয়। বিশেষ করে ছাত্রসমাজের ওপরে আমরা অনেক ভরসা করি। দেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখে।’

ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভা শেষে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সবাইকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণতন্ত্রের পথে যাওয়া এমনিতেই কঠিন। কোনো অসহিষ্ণু আচরণের জন্য তা যেন বাধাগ্রস্ত না হয়। সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ ছাড়া নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখলদারিত্ব নিয়ে ব্যস্ত থাকেন।

উপদেষ্টা বলেন, ‘গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত। বাজেটে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত না হলেও বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি: উপদেষ্টা রিজওয়ানা

আপডেট টাইম : ০৭:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫