ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বললেন জামায়াত নেতা ভারতীয় আধিপত্যের জন্যই তরুণদের বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৯৮ বার

ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনেট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।আজ রবিবার সকালে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে। এই যুব সমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই কেবল ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জামায়াতকে দেওয়া হলে, এ দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুব সমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের, সততার, যোগ্যতার। এই সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতারা যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতারা করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের একঝাঁক সাবেক স্কলার যথাক্রমে- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, ঘুমান বডির সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ।

ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ছাত্র শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বললেন জামায়াত নেতা ভারতীয় আধিপত্যের জন্যই তরুণদের বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে

আপডেট টাইম : ০৫:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫