ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তাপমাত্রা কমতে পারে শনিবার থেকে, আশঙ্কা কম তীব্র শীতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার
দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আগামীকাল শুক্রবার পর্যন্ত। এ সময় কুয়াশার ঘনত্বও কিছুটা বেশি থাকতে পারে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা ও কুয়াশা কমতে পারে। তখন সারা দেশেই শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলতি জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। ব্যতিক্রম ছিল না গতকাল বুধবারও। অঞ্চলভেদে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরের মৃদু বাতাস ও কুয়াশার কারণে সূর্যের আলো পাওয়া কমায় কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘কুয়াশা কিছুটা বেড়েছে আজ (গতকাল)। কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কিছুটা কমে যাওয়ায় দেশের কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতিও কিছুটা বেড়েছে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা আছে। ফলে এ সময় শীতের অনুভূতিতে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামী শনিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে সোমবার পর্যন্ত। ফলে শীত বাড়তে পারে তখন। তবে তীব্র শীত পড়ার আশঙ্কা কম। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া বা চুয়াডাঙ্গার মতো দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণে দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল শুক্রবারও। রাতের তাপমাত্রা ২-১ ডিগ্রি কমতে পারে সারা দেশেই। শনিবার থেকে আবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।আগামীকাল শুক্রবার পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তুলনামূলক কুয়াশা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্তও থাকতে পারে কুয়াশা। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে শনিবার থেকে আবার কমতে পারে কুয়াশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তাপমাত্রা কমতে পারে শনিবার থেকে, আশঙ্কা কম তীব্র শীতের

আপডেট টাইম : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫