ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অব্যাহতি পেলেন তাহমিদ ও হাসনাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • ৩১৩ বার

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান ও শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নবী তাকে অব্যাহতি প্রদান করেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে তাহমিদকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে, গত ০২ অক্টোবর একই আদালতের আরেক বিচারক লস্কর সোহেল রানা এ মামলায় তাহমিদকে জামিন প্রদান করেন। ওই দিনই রাতে জামিনে মুক্ত হন তিনি।

এদিকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানো হওয়ায় ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। রেস্তোরাঁয় জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর গ্রেনেড হামলা করে জঙ্গিরা। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন। পরদিন যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি এক সন্দেহভাজনসহ ৫ জঙ্গি নিহত হয়। এ ঘটনার পর গত ৩ আগস্ট রাতে গুলশান থানা এলাকা থেকে তাহমিদকে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অব্যাহতি পেলেন তাহমিদ ও হাসনাত

আপডেট টাইম : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬